ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুর বড় স্টেশন এলাকা থেকে চার সন্ত্রাসী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 22

অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন এলাকায় যৌথ বাহিনীর সফল অভিযান পরিচালিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ১টা ৩৫ মিনিটে চাঁদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতার করা হয় চিহ্নিত চার সন্ত্রাসী—মোঃ জালাল (১৯), মোঃ হাসান (১৮), মোঃ নাসিম (১৮) এবং মোঃ সোহান (১৫)-কে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে বলে জানা গেছে।

অভিযান চলাকালে তাদের দখল হতে উদ্ধার করা হয় ৫ রাউন্ড অ্যামোনেশন (গুলি), ২টি চাইনিজ কুড়াল, ১টি হাতুড়ি, ১টি ছুরি এবং ৪টি ইয়াবা সেবনে ব্যবহৃত ফিল্টার। উদ্ধারকৃত এসব সরঞ্জাম প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সেবনের কাজে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী দমন এবং মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এসব অভিযান জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমন কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের এবং উদ্ধারকৃত আলামতসমূহ চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুর বড় স্টেশন এলাকা থেকে চার সন্ত্রাসী আটক

আপডেট : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫