ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে হ*ত্যা মামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 22

নারায়ণগঞ্জ সদর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলাসহ ১২টি মামলার আসামি মোঃ তানভীর (২৩) র‍্যাব-১১ এর অভিযানে গ্রেফতার হয়েছে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ মে ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ সদর থানাধীন জিমখানা বটতলা রাসেল পার্কের দক্ষিণ পাশে এক যুবককে সুইচ গিয়ার ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিকটিমের বোন বাদী হয়ে পরদিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৩/৭৯, ধারা ৩০২/৩৪ পেনাল কোড।

মামলাটি রুজু হওয়ার পর থেকে র‍্যাব-১১ এর গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, নিহত ব্যক্তি রাসেল পার্কসংলগ্ন নতুন জিমখানা গলির একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ঘটনার রাতে পূর্ব শত্রুতার জেরে ভেলকি মাহিম, নাঈম, প্যাকেজ ফাহিম, সাঈমসহ আরও ৫-৬ জন একত্র হয়ে ভিকটিমের ওপর হামলা চালায় এবং ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছায়া তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মোঃ তানভীরের নাম উঠে আসে। সে দীর্ঘদিন ধরে জিমখানা বস্তি এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সদর থানার একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালালে তানভীর নেতৃত্বে হামলার শিকার হয়।

অবশেষে ১৯ জুন ২০২৫, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযানে তাকে জিমখানা বস্তি এলাকা থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি র‍্যাব-১১ বিভিন্ন অভিযান পরিচালনা করে ১১৭ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ১৪০ জন হত্যা মামলার আসামি, ৫৭ জন ধর্ষণ মামলার আসামি, ৩১৬ জনের বেশি মাদক কারবারিসহ প্রায় ৩২০ জন বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ছাড়া ৯১টি অস্ত্র, ১২৯৩ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত মোঃ তানভীরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে হ*ত্যা মামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ০২:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫