ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর লঞ্চ ঘাট এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 36

চাঁদপুর লঞ্চ ঘাট এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মোঃ সোহাগ আকন (২৯) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ সকাল ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে মাদকবিরোধী এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সোহাগ আকনের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযানটি পরিচালিত হয়।

আটক মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ আকন ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

চাঁদপুর লঞ্চ ঘাট এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৪:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫