ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 63

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এই শোভাযাত্রা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদার নির্দেশক্রমে আয়োজিত হয়।
শুক্রবার (২০ জুন) বিকেলে ছেংগারচর পৌরসভা এবং মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কগুলোতে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মোটরসাইকেল বহরসহ শোভাযাত্রায় অংশ নেন।
এ সময় ছেংগারচর পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতাকর্মীদের দমাতে মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানির পথ বেছে নিয়েছে একটি গ্রুপ। কিন্তু এসব করে আন্দোলন থামানো যাবে না। তানভীর হুদা ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে থাকবো, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

মতলব উত্তরে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট : ০৯:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫