ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানে কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের নাম—মোজাম্মেল হোসেন অমি (২৭), পিতা মৃত ফতে আলী, এবং সাইমন হোসেন (২৩), পিতা শহিদ আলম। উভয়ের বাড়ি কুমিল্লা কোতয়ালী থানার শিমপুর গ্রামে।

অভিযানে জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

র‍্যাব-১১ সূত্রে আরও জানা যায়, সংগঠনটি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলমান মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে কুমিল্লা ও আশপাশের জেলায় চাঞ্চল্যকর অপরাধে জড়িত ১১৯ জন, হত্যা মামলায় ১৪০ জন, ধর্ষণ মামলায় ৫৭ জন, অস্ত্র মামলায় ১৯ জন, এবং ৩১৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ৯১টি আগ্নেয়াস্ত্র ও ১,২৯৩ রাউন্ড গুলি।

র‍্যাব-১১ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রবর্তন করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৩:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫