ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে প্রবাসী যুবক হ*ত্যা: র‍্যাব-১১ এর অভিযানে আসামি শাহাদাত গ্রেফতার

মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামে প্রবাস ফেরত যুবক শ্যামল বেপারীকে হত্যা মামলার প্রধান আসামি মো. শাহাদাত বেপারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। ২০ জুন রাতে ঢাকার আশুলিয়া থানার জিরানী বাজার এলাকা থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

২০২৩ সালের ১৩ জুন রাত ২টার দিকে শ্যামল তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই গ্রামের শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী, হাবিব ও মহিউদ্দিনসহ কয়েকজন তার ওপর ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত শাহাদাতের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলে র‍্যাব ছায়া তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, শাহাদাত বেপারীর বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে আইনি প্রক্রিয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, র‍্যাব-১১ গত বছর থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ১৪০ জন হত্যা মামলার আসামি, ৩১৯ জন মাদক ব্যবসায়ী, এবং ৩২২ জন অন্যান্য অপরাধীকে গ্রেফতার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

মুন্সিগঞ্জে প্রবাসী যুবক হ*ত্যা: র‍্যাব-১১ এর অভিযানে আসামি শাহাদাত গ্রেফতার

আপডেট : ০৩:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫