ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে মাদক কারবারে বাধা দেওয়ায় মামলা- হামলার হুমকি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের শীর্ষ মাদক কারবারি আমান উল্লা র  মাদক কারবারে বাধা দেওয়ায় মাদক কারবারি আমান উল্লা গং দের হামলার শিকার হয়েছেন উপজেলার  বালিথুবা  গ্রামের  মোঃ শাহরিয়া , রাজিব, রাকিব,আল আমিন । অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ জুন) সন্ধা ৭.৩০ ঘটিকায়  বালিথুবা লিলাম বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়  একাধিক নারী ও পুরুষরা জানায় ,এলাকায় দীর্ঘদিন মাদক কারবার করে আসছে আমান উল্লা নামের এক যুবক। এতে এলাকার যুবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাদকে জড়িয়ে সর্বশান্ত হয়ে পড়ছে। মাদক বিক্রির কারণে প্রতিদিনই এলাকার ঝগড়া-বিবাদ ও চুরি-ছিনতাই বেড়ে চলেছে। মাদক কারবার বন্ধের জন্য স্থানীয়  এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কয়েকবার উদ্যোগ নেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারি  আমান উল্লা গংরা এলাকার নিরিহ লোকজন কে নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিতেন। শীর্ষ মাদক কারবারি আমান উল্লা র বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ।
এ বিষয়ে ভুক্তভোগী শাহরিয়া গংরা জানান, আমান উল্লা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত। মঙ্গলবার সন্ধ্যায় আমরা তার মাদক কারবারে বাধা দিলে সে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ চালায় এবং মামলা হামলার হুমকি দেয়। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমাদের জীবন রক্ষার জন্য সেনাবাহিনীসহ পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
 এ বিষয়ে আমান উল্লা র সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে মোবাইল ফোনে এবং বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

ফরিদগঞ্জে মাদক কারবারে বাধা দেওয়ায় মামলা- হামলার হুমকি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা

আপডেট : ০৩:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫