ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় মৎস্য রক্ষা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও চাঁই বিনষ্ট

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 29

মাছের প্রজনন ও সংরক্ষণে সরকারি নির্দেশনার আলোকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালানো হয়েছে। বুধবার (২৬ জুন ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বাহাদুরপুর, সুগন্ধি, সটাকী ও বাবুরবাজার এলাকাজুড়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি পাঙ্গাস পোনার চাঁই, ৩০০টি চায়না দুয়ারী চাঁই ও একটি বেহুন্দী জাল জব্দ করে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি বলেন, অবৈধভাবে নদীতে পোনা মাছ নিধনের যেসব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, তা দেশের মৎস্যসম্পদের জন্য হুমকিস্বরূপ। এই অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, এবং নদীর প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা আপসহীন।

অভিযানে অংশ নেওয়া মোহনপুর আউটপোস্টের বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার নাসির উদ্দিন বলেন, আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নদীতে সক্রিয়ভাবে কাজ করছি। অবৈধ জাল বা চাঁই জব্দ করা হলে কোনো ছাড় দেওয়া হবে না।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. এহসানুল বলেন, নদীতে চোরাকারবারিদের তৎপরতা রোধে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। অভিযানে স্থানীয়দের সহযোগিতাও প্রশংসনীয় ছিল।
প্রসঙ্গত, মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদ টিকিয়ে রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

মেঘনায় মৎস্য রক্ষা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও চাঁই বিনষ্ট

আপডেট : ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫