ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ২৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (২৮ জুন) দুপুরে এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

চাঁদপুর সেনা ক্যাম্পের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় সন্ত্রাস, অস্ত্র ও মাদক বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় ২৮ জুন ২০২৫ তারিখ দুপুর ১টা ৫৫ মিনিটে (১৩৫৫ ঘটিকায়) হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি চালানো হয় কচুয়া উপজেলার কালাকু এলাকায়। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী—মোঃ সেলিম (৪০) ও মোঃ মহিন উদ্দিন (৩৫)—কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে মোট ২৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা চক্রটির মাদকের বিস্তার পরিকল্পনার বড় প্রমাণ বলে মনে করছে প্রশাসন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০৪:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫