ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা মিটিং ও সাধারণ সভা অনুষ্ঠিত

মতলব উত্তর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য সময়মতো জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে প্রতিটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগণের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখা ও সমাধানের পথে এগিয়ে যেতে হবে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ওসি মো. রবিউল হক, সমবায় কর্মকর্তা ফারুক আলম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আলোচনা সভায় ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া এলাকার ধনাগোদা নদী তীর ঘেঁষে অবৈধভাবে তৈরি হওয়া ভাসমান রেস্টুরেন্ট অপসারণ, ইসলামাবাদ ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণের অনিয়ম, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে সরকারি বই বিক্রির অভিযোগ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে সিঁধ কেটে চুরি ও অটো চুরির ঘটনা সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা মিটিং ও সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫