ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রধানের মৃত্যুতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রীয় এই গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ও পুলিশের একটি চৌকস দল।
মরহুম আব্দুর রশিদ প্রধান মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট : ০৭:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫