ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বগুড়ার সোনাতলায়  বিক্ষোভ মিছিল ও  সমাবেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 36

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতৃবৃন্দের উপর আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে   বগুড়ার সোনাতলায় পৌর জামায়াতের আয়োজনে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

১৭ই জুলাই বৃহস্পতিবার  বিকালে সোনাতলা পৌর জামায়েতের  আয়োজনে  ফাজিল (ডিগ্রী)   মাদ্রাসা মোড় থেকে  বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে  এসে শেষ হয়। পরে স্থানীয় ফাতেমা কল্যাণ ট্রাস্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট এ এম এম জাহিদুল হক।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা নিঃসন্দেহে চরম নিন্দনীয় ও ন্যাক্কারজনক। এ দেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদী শক্তিকে দ্রুত প্রতিহত ও অপসারণ করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে  উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ফজলুল করিম, নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক  মন্ডল,  নায়েবে  নুরুল ইসলাম, পৌর জামায়াতের  সাবেক আমির নুরুল আমিন, পৌর  সেক্রেটারি মতিউর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ শাকিল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই শতাধিক নেতাকর্মীর ভালোবাসায় বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী করিম বেপারী

গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বগুড়ার সোনাতলায়  বিক্ষোভ মিছিল ও  সমাবেশ

আপডেট : ০৮:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫