ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন আজ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 106

মতলব উত্তরে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন-২০২৫।

অনুষ্ঠানটি আজ বিকেলে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে, সুজাতপুর বাজারে অনুষ্ঠিত হবে। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা।

অনুষ্ঠানটির আয়োজন করেছে মতলব উত্তর উপজেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী ও নতুন সদস্যদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় নেতারা জানান, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পরিকল্পনা রয়েছে। একইসাথে নতুন প্রজন্মকে দলের আদর্শের সঙ্গে যুক্ত করাই এর মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে মাঠ ও আশপাশের এলাকায় দলীয় কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই শতাধিক নেতাকর্মীর ভালোবাসায় বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী করিম বেপারী

মতলব উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন আজ

আপডেট : ০৮:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫