ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বৈষম্য দূরীকরণের দাবিতে নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষক সমিতির স্মারকলিপি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 30
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে অবসরকালীন ভাতা, কল্যাণ ভাতা দ্রুত প্রদান, আর বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় বিদ্যমান বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, দেশের মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবসরকালীন ও কল্যাণ ভাতা পেতে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার। অবসরের পর এসব ভাতা অনেক সময় বছরের পর বছর বিলম্বিত হয়, যা শিক্ষক সমাজের জন্য অত্যন্ত কষ্টকর।
এছাড়া সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে যে বৈষম্য রয়েছে, তা দ্রুত দূর করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়:
১. অবসরকালীন ভাতা ও কল্যাণ ভাতা অবসরের ৩ মাসের মধ্যে প্রদান।
২. বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় বৈষম্য দূর।
৩. এসব বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ ও সুপারিশ প্রেরণ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মোহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, সহসভাপতি রেজওয়ান আজম, সদস্য জাকির হোসেন পাটওয়ারী, মো. এমরান হোসেন, মো. সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন। তিনি বলেন, “শিক্ষক সমাজের এই ন্যায্য দাবির প্রতি আমি সম্পূর্ণ সহমর্মী।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই শতাধিক নেতাকর্মীর ভালোবাসায় বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী করিম বেপারী

ফরিদগঞ্জে বৈষম্য দূরীকরণের দাবিতে নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষক সমিতির স্মারকলিপি

আপডেট : ০৯:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫