ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • 188
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই হয়েছে। ২ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চিতোষী পশ্চিম ইউনিয়ন উঘারিয়া চারআনি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা   ওই ইউনিয়নের উঘারিয়া চারআনি বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে অসহায় দিনমজুর ফারুক হোসেনের বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ফারুক হোসেনের বসতঘর এবং তার রান্নাঘর ও তার ভাই দিনমজুর লিটনের বসতঘর ও রান্নাঘর সহ ৪টি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরমধ্যে ৪টি ঘর পুড়ে ছাই হয়। পরে  শাহরাস্তি ফায়ার সার্ভিস ডিফেন্স  খবর পেয়ে ঘটনাস্থলে  আসার পূর্বে আগুন নিভে যায়।

বাড়ির লোকজন জানায় অসহায় দিনমজুর মোঃ ফারুক হোসেন কিডনি জনিত সমস্যা দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে ঢাকা একটি হাসপাতালে ভর্তি রয়েছেন, অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসা নিতে পারছেন না ফারুক হোসেন। বর্তমানে ফারুক হোসেন  মা,বাবা, স্ত্রী ও ৪ কন্যা সন্তানসহ পরিবারের ৮জন সদস‍্য রয়েছেন।

এবং তার ভাই লিটনের স্ত্রী ছেলে-মেয়েসহ ৪জন সদস্য রয়েছে। বর্তমানে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর ঘটনাস্থলে পৌঁছে পরিবারকে সমবেদনা জানান এবং দুই পরিবারকে মাননীয় সংসদ সদস্যে প্রিয় অভিভাবক মেজর (অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়ের পক্ষে থেকে চাল, ডাল, চিনি, আলু, তেলসহ  নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার তুলে দেন চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর এবং তাদেরকে সরকারি ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষে ঘর ও আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই | Rknews71

আপডেট : ০৪:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২