ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করলো নিউ সেবা ফিজিওথেরাপি সেন্টার

হাজীগঞ্জের একঝাঁক স্বাস্থ্য সচেতন তরুণদের সমন্বয়ে গঠিত ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছে নিউ সেবা ফিজিওথেরাপি সেন্টার।

শুক্রবার সকালে হাজীগঞ্জ কাজিরগাঁও চৌরাস্তা আবাসিক এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন সেন্টারের পরিচালক ও স্থানীয় অতিথিবৃন্দ।

জানা যায়, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির উদ্দেশ্যে এই জার্সি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ, ইতিবাচক ও সুস্থ রাখে। মাঠের খেলায় ফিরে আসলেই সমাজে মাদক, অপরাধ ও হতাশা থেকে তরুণরা দূরে থাকে।”

বক্তারা আরও বলেন, ফিজিওথেরাপি ও খেলাধুলা একে অপরের পরিপূরক। খেলোয়াড়দের ফিট রাখতে এবং আঘাতমুক্ত রাখতে নিয়মিত ফিজিওথেরাপি অপরিহার্য।

নিউ সেবা ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক শোয়েব হোসাইন বলেন, “আমরা চাই, আমাদের এলাকার তরুণরা খেলাধুলায় এগিয়ে যাক। তাদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে আমরা পাশে থাকতে চাই সবসময়।”

জার্সি বিতরণ শেষে খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাদের মনোবল বৃদ্ধি করবে এবং মাঠে আরও ভালো পারফরম্যান্স করতে উৎসাহ যোগাবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা নিউ সেবা ফিজিওথেরাপি সেন্টারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি শুধু একটি জার্সি বিতরণ নয়, বরং তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখার এক ইতিবাচক প্রয়াস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করলো নিউ সেবা ফিজিওথেরাপি সেন্টার

আপডেট : ০২:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫