ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে হাজিরা দিতে এসে গু”লি”তে দুইজন নি”হ”ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • 79

খুলনায় মহানগর দায়রা জজ আদালতের গেইটের সামনে দিনের আলোয় ঘটে গেলো চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন দু’জন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনা মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সিসিটিভি ফুটেজ জোগাড়ের চেষ্টা চালায়। তিনি বলেন, মরদেহের আইনি প্রক্রিয়া শেষ হলে মামলা রুজু করা হবে। তদন্ত এখন একেবারে প্রাথমিক ধাপে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত দুই ব্যক্তির বিরুদ্ধেই হত্যা, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে ছয়টি করে মামলা ছিল। দুজনই প্রায় আড়াই মাস আগে জামিনে মুক্ত হয়ে নিজেদের নিয়মিত এক অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে যান। ঠিক সেই সময়েই ঘাতকেরা টার্গেট করে গুলি চালায়।

ওসি শফিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক ধারণা—দুজনই এলাকায় পরিচিত ‘পলাশ গ্রুপ’ নামের একটি সন্ত্রাসী চক্রের সহযোগী ছিলেন। তবে কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা জানতে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনাসহ সব দিক যাচাই করা হচ্ছে।

ঘটনার পর আদালতপাড়ায় খানিকটা সময় জনমনে আতঙ্ক তৈরি হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত এগিয়ে চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আদালতে হাজিরা দিতে এসে গু”লি”তে দুইজন নি”হ”ত

আপডেট : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫