চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার রাগদৈল বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ওয়ার্কশপ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সাদ্দাম ফরাজী। তিনি একই গ্রামের দুলাল ফরাজীর ছোট ছেলে। ঘটনার সময় ওয়ার্কশপের মালিক হোসেন মজুমদার চট্টগ্রামে দোকানের মালামাল কিনতে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















