ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সা.) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মতলব উত্তরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • 98

মতলব উত্তর ব্যুরো :
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রুহিতারপাড়, দেওয়ানজি কান্দি ও মরাদোন গ্রামের মুসলিম সমাজ। শুক্রবার জুমা বাদ চকবাজার থেকে প্রতিবাদ মিছিল শুরু বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। পরে চকবাজারে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, জামাল হোসেন চৌধুরী, ছোট মরাদোন জীলানীয়া জামে সমজিদের সভাপতি রমিজ উদ্দিন বেপারী, ফেরদৌস খান, সাবেক কাউন্সিলর আমান উল্লাহ প্রধান, মনছুর আলী সহ শত শত মুসল্লিগণ।
এসময় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে ভারতের নুপুর শর্সা ও নবীন জিন্দান যে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। তাদের এই পাপ কখনো ক্ষমার যোগ্য নয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে।
বক্তারা আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মানব। যার বিরুদ্ধে কোন আপত্তিকর বক্তব্য দেয়া অন্যায়। আমরা তাদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়েতে মা’দ’কসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য গ্রে’প্তার

মহানবী (সা.) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মতলব উত্তরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল – Rknews71

আপডেট : ০৪:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২