ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যেখান থেকে আটক হলো সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • 287

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী-কে রাজধানীতে এক আত্মীয়ের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান শেষে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি সূত্র জানায়, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রংপুর-এ দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ ঢাকায় একাধিক মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে তোলার প্রস্তুতি রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যেখান থেকে আটক হলো সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

আপডেট : ১২:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬