ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দ্বাদশগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাব্বি মিয়াজির ঘর নির্মাণে টিন দিলো জামায়াতে ইসলামী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • 114

Oplus_131072

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট “ডোনের বাড়ি” এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাব্বি মিয়াজির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার পুড়ে যাওয়া বসতঘর পুনর্নির্মাণের জন্য সংগঠনটির পক্ষ থেকে টিন উপহার প্রদান করা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে।

জানা যায়-গত ২৮ মার্চ গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রাণপণ চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ প্রয়োজনীয় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে রাব্বি মিয়াজি পরিবারসহ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন।

বিশিষ্ট সমাজসেবক ডাঃ সাঈদুল হক পাটোয়ারীর সার্বিক সহযোগিতায় এ সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হয়। টিন পেয়ে ক্ষতিগ্রস্ত রাব্বি মিয়াজি জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ঘর নির্মাণের আশা ব্যক্ত করেন।

টিন বিতরণকালে উপস্থিত ছিলেন দ্বাদশগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মনির হোসাইন, নায়েবে আমীর হাফেজ মোখলেছুর রহমান, সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ বিভাগের ইউনিয়ন সভাপতি মাওলানা একরামুল হক শিবলুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন-সমাজের বিত্তবানদের এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তারা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান-এই সহায়তা শুধু একটি পরিবারের জন্য নয়, বরং মানবিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জে দ্বাদশগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাব্বি মিয়াজির ঘর নির্মাণে টিন দিলো জামায়াতে ইসলামী

আপডেট : ১১:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬