ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কথা দিয়ে কথা রাখলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 190

চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার ৪৫টি বাজারে আজ (১লা বৈশাখ) থেকে খাজনা আদায় বন্ধ কার্যকর হয়েছে। একই সঙ্গে সিএনজি অটোরিকশা ও ট্রাক থেকে টোল আদায়ও বন্ধ করা হয়েছে, যা বাজার ও পরিবহন খাতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
হাজীগঞ্জ-শাহরাস্তির এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক-এর উদ্যোগে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বাজার ও বিভিন্ন স্ট্যান্ড থেকে খাজনা ও টোল আদায় বন্ধের ঘোষণা দিয়েছিলেন, যা আজ থেকে কার্যকর হলো।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বাজার ইজারা, খাজনা এবং সড়ক ও স্ট্যান্ডভিত্তিক টোল আদায় নিয়ে নানা অভিযোগ ছিল। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির শিকার হচ্ছিলেন। এসব সমস্যার সমাধানেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থার ফলে দুই উপজেলার ৪৫টি বাজারে আর কোনো ধরনের খাজনা আদায় করা হবে না। পাশাপাশি সিএনজি অটোরিকশা ও ট্রাক থেকেও কোনো টোল নেওয়া হবে না, ফলে পরিবহন চলাচল আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, টোল আদায় বন্ধ হওয়ায় বাজার এলাকায় অপ্রয়োজনীয় দাঁড়ানো, বাধা ও যানবাহনের জট কমবে। এতে করে বাজারে দীর্ঘদিনের যানজট পরিস্থিতিরও নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বাজার ও পরিবহন খাতে স্বস্তি ফিরবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

কথা দিয়ে কথা রাখলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

আপডেট : ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬