ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ হাড্ডি লিটন গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 341

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লিটন ওরফে হাড্ডি লিটন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নুরে আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই আবু আহাম্মদ চৌধুরী

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ হাড্ডি লিটন গ্রেফতার

আপডেট : ০৭:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬