ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বেড়েছে ১৫–২০ টাকা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • 309

দেশে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার।
নতুন ঘোষিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১৫ টাকা। কেরোসিনের দাম ১৮ টাকা বৃদ্ধি পেয়ে এখন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকায় এবং অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বেড়েছে ১৫–২০ টাকা

আপডেট : ১১:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬