ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযা*নে  মা*দক ব্য*বসায়ী ও পলাতক আ*সামিসহ ১৭ জন গ্রে*প্তার 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 89

​চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও পরোয়ানা তামিল অভিযানে মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। অভিযানে ৪৮ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​

​থানা সূত্রে জানা যায়,  গত ০৬ ও ০৭ মে বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মধুপুর থেকে ১০ পিস ইয়াবাসহ রাম প্রসাদ (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।পৃথক অভিযানে সাচার থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ সোহাগ (২৬) এবং প্রসন্নকাপ এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ইয়াছিন বকাউলকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে এসআই সোহেল খানের নেতৃত্বে দোজানা এলাকা থেকে ৩৮ পিস ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মোঃ রবিউল ইসলাম রনি (৩০), রাসেল (২৫), ইমন (১৯) এবং মোঃ নাঈম (২০)। এসআই রুহুল আমিনের অভিযানে পূর্বের মাদক মামলার পলাতক আসামী মোঃ কামরুল হাসানকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা রুজু করা হয়েছে।

​

​একই সময়ে থানার বিভিন্ন কর্মকর্তার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত পৃথক অভিযানে জিআর ও নন-জিআর পরোয়ানাভুক্ত আরও ৯ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন, ফজর আলী (৭৫), মোসাঃ ছালমা বেগম (২৫), মোঃ সোহাগ (৩২), রাম প্রসাদ চন্দ্র সাদ (৪৪), সজিব (২৫), মোঃ মামুন হোসেন (২৩), মোঃ মোজাম্মেল (৪৪), মোসাঃ ফাতেমা বেগম এবং মোঃ সোহাগ ওরফে মানিক (২৩)। তাদের বিরুদ্ধে মারামারি, চুরি ও মাদকসহ বিভিন্ন ধারায় আদালতের পরোয়ানা ছিল।

এ ব্যাপারে ​কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হ’ত্যার অভিযোগ, মরুভূমিতে মিলল মরদেহ

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযা*নে  মা*দক ব্য*বসায়ী ও পলাতক আ*সামিসহ ১৭ জন গ্রে*প্তার 

আপডেট : ০৪:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬