ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাল দখলমুক্তে কঠোর অবস্থান, অ’বৈ’ধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 142

চাঁদপুরে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, খাল পুনঃখননের পাশাপাশি খালের ওপর গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। জেলা প্রশাসনের অভিযানসহ আইনানুগ প্রক্রিয়ায় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সদর উপজেলার শাহ মাহমুদপুর এলাকার বিশ্বখাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে সামনে রেখে তিনি খালটির বর্তমান অবস্থা পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দোকানপাট, ঘরবাড়ি ও শিল্পকারখানার বর্জ্যে দেশের অনেক খাল দখল ও দূষণের শিকার হয়েছে। তাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন উদ্যোমে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দখলকৃত স্থাপনাও উচ্ছেদ করা হবে।
তিনি আরও বলেন, চাঁদপুরে দুটি সেচ প্রকল্প ও নদীভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে কাজ করবে সরকার।
পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নেন। এসময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও এম এ হান্নান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হ’ত্যার অভিযোগ, মরুভূমিতে মিলল মরদেহ

খাল দখলমুক্তে কঠোর অবস্থান, অ’বৈ’ধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

আপডেট : ০৮:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬