দেশের প্রশাসনিক কার্যক্রম আরও সম্প্রসারণ ও জনসেবা সহজ করতে নতুন একটি সিটি করপোরেশন ও পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে। এছাড়া শিবগঞ্জ উপজেলা থেকে ‘মোকামতলা’, চকরিয়া উপজেলা থেকে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুর সদর উপজেলা থেকে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশে যুক্ত হলো নতুন সিটি করপোরেশন ও পাঁচ উপজেলা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- 148
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















