ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছরের শাসনের ইতি, পশ্চিমবঙ্গে ভেঙে দেওয়া হলো মমতার মন্ত্রিসভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 178

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে শেষ হলো মমতা ব্যানার্জির দীর্ঘ ১৫ বছরের শাসনকাল। বৃহস্পতিবার (৭ মে) রাজ্যপাল আরএন রবি পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এর ফলে মুখ্যমন্ত্রী হিসেবেও মমতা ব্যানার্জির দায়িত্বের অবসান ঘটে।
২০১১ সালে প্রথমবার ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করেছিলেন মমতা। এরপর টানা তিন দফা রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে এবারের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খায় তার দল। গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে বিজেপি দুই শতাধিক আসনে জয় পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের অবস্থানে পৌঁছে যায়।
নির্বাচনের ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী রাজভবনে গিয়ে পদত্যাগ না করায় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই সাংবিধানিক ক্ষমতাবলে রাজ্যপাল মন্ত্রিসভা ভেঙে দেন।
এখন নতুন সরকার গঠন ও মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি চলছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই পরিবর্তনকে ঐতিহাসিক মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হ’ত্যার অভিযোগ, মরুভূমিতে মিলল মরদেহ

১৫ বছরের শাসনের ইতি, পশ্চিমবঙ্গে ভেঙে দেওয়া হলো মমতার মন্ত্রিসভা

আপডেট : ০৮:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬