ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক জাহাঙ্গীরের বাবার রু’হের মাগফেরাত কামনায় বাতিঘর মানব কল্যাণ সংস্থার দোয়া ও মিলাদ

সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থা–এর সভাপতি জাহাঙ্গীর হোসেনের বাবা হাজী আব্দুর রশিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে সংগঠনটির উদ্যোগে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।

এ সময় মরহুম হাজী আব্দুর রশিদসহ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারীর বাবার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, অর্থ সম্পাদক মো. রনি, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মো. মহিউদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও মসজিদের মুসল্লিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হ’ত্যার অভিযোগ, মরুভূমিতে মিলল মরদেহ

সাংবাদিক জাহাঙ্গীরের বাবার রু’হের মাগফেরাত কামনায় বাতিঘর মানব কল্যাণ সংস্থার দোয়া ও মিলাদ

আপডেট : ০৯:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬