ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ আটক ৬

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও এক আসামীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ মে হাজীগঞ্জ থানার এসআই (নি.) নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ সেন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেন্দ্রা পেট্রোল পাম্পের পিছনে গাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মো. রাকিব গাজী ওরফে অটল (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, ৯ মে এসআই (নি.) সৌরভ হাদী সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৪৫) ও শাহাদাত হোসেন (৩৪) নামে দুইজনকে আটক করেন।

এ সময় জাকির হোসেনের কাছ থেকে ১০ পিস এবং শাহাদাত হোসেনের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এদিকে, ৮ মে এসআই (নি.) মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ পূর্ব বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মামুন মজুমদার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও হাজীগঞ্জ থানার এএসআই (নি.) দেলোয়ার হোসেন-০২ রাজারগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী সেলিম ভুইয়াকে আটক করেন।

গ্রেফতারকৃত সকল আসামীকে ৯ মে যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হ’ত্যার অভিযোগ, মরুভূমিতে মিলল মরদেহ

হাজীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ আটক ৬

আপডেট : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬