ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী মো. মজিবুর রহমান তালুকদার

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মজিবুর রহমান তালুকদার। দীর্ঘদিন ধরে ব্যবসা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই ব্যক্তি ইতোমধ্যে হাজীগঞ্জের ব্যবসায়ী মহলে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

তিনি হাজীগঞ্জের সুপরিচিত প্রতিষ্ঠান “ফ্যালকন ফার্নিচার অ্যান্ড স্টিল হাউস” এবং “তালুকদার বেডিং হাউস”-এর স্বত্বাধিকারী হিসেবে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি “আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল”-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষা খাতেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

ব্যবসায়ীদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মো: মজিবুর রহমান তালুকদার বলেন,
“হাজীগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। সকল ব্যবসায়ীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই মনে করছেন, অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণের কারণে সাধারণ সম্পাদক পদে মো: মজিবুর রহমান তালুকদার একজন যোগ্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে সবার নজর কেড়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হ’ত্যার অভিযোগ, মরুভূমিতে মিলল মরদেহ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী মো. মজিবুর রহমান তালুকদার

আপডেট : ০৭:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬