ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজিগঞ্জ বাজার বাঁচাতে খাল উদ্ধার, জনদুর্ভোগ কমাতে বাইপাস সড়ক প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা 

Oplus_131072

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার যেন এখন জনদুর্ভোগের আরেক নাম। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভয়াবহ যানজট, ফুটপাত দখল, অবৈধ স্ট্যান্ড আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। দীর্ঘদিনের এ ভোগান্তি থেকে মুক্তি পেতে এবার একটি বাইপাস সড়ক নির্মাণ ও হারিয়ে যাওয়া খাল উদ্ধারের জোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন মহল।

স্থানীয়দের ভাষ্যমতে, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা হাজীগঞ্জ বাজারে প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের চাপ। বাজারের ভেতরে যত্রতত্র সিএনজি, অটোরিকশা ও মিশুক দাঁড়িয়ে থাকা, ফুটপাত দখল করে হকারদের ব্যবসা এবং যেখানে-সেখানে যাত্রী ওঠানামার কারণে বাজার এলাকায় নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে দীর্ঘ যানজট।

বিশেষ করে বোগদাদ ও আইদি পরিবহনের বাসগুলো ধীরগতিতে চলাচল ও অনির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এতে শুধু সময় নষ্টই নয়, দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীদের।

অন্যদিকে বাজারের ভিড় ও বিশৃঙ্খল পরিবেশকে কেন্দ্র করে বেড়েছে চুরি, পকেটমারি ও হয়রানির ঘটনাও। স্থানীয়দের অভিযোগ, ভিড়ের সুযোগে প্রায়ই হারিয়ে যাচ্ছে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার। অনেক সময় শিশু হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

সচেতন নাগরিকরা বলছেন, সাময়িক অভিযান বা উচ্ছেদ কার্যক্রম দিয়ে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। হাজীগঞ্জ বাজারকে যানজটমুক্ত করতে এখন জরুরি ভিত্তিতে একটি বাইপাস সড়ক নির্মাণ প্রয়োজন। বাইপাস চালু হলে দূরপাল্লার ও ভারী যানবাহন বাজার এড়িয়ে চলাচল করতে পারবে, ফলে বাজারের ভেতরে যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে।

এদিকে হাজীগঞ্জের আরেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে হারিয়ে যাওয়া খাল। বোয়ালজুড়ি খাল থেকে স্টেশন রোড পর্যন্ত বিস্তৃত পুরোনো খালটি দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে প্রায় বিলীন হয়ে গেছে। কোথাও দোকানপাট, কোথাও পাকা স্থাপনা গড়ে ওঠায় বন্ধ হয়ে পড়েছে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ।

ফলে সামান্য বৃষ্টিতেই হাজীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের।

সম্প্রতি উপজেলা প্রশাসন খাল উদ্ধারে মাঠে নামায় আশার আলো দেখছেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে প্রশাসনের একটি টিম খালের বিভিন্ন অংশ পরিদর্শন করে দখলকৃত স্থান চিহ্নিত করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে অবৈধ দখল উচ্ছেদ করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত খাল উদ্ধার ও পুনঃখনন এবং বাইপাস সড়ক নির্মাণ বাস্তবায়ন করা গেলে বদলে যাবে হাজীগঞ্জ বাজারের সার্বিক চিত্র। কমবে যানজট, দূর হবে জলাবদ্ধতা, ফিরবে স্বস্তি ও স্বাভাবিক জনজীবন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজিগঞ্জ বাজার বাঁচাতে খাল উদ্ধার, জনদুর্ভোগ কমাতে বাইপাস সড়ক প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা 

আপডেট : ১১:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬