ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শ্রমিকদের উপর হা”ম’লার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ ঘোষণা

হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহনের বাস ভাংচুর এবং কর্মরত শ্রমিকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ মে) সন্ধ্যায় পৌরসভাধীন বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ৩৩টি বাস ভাংচুর ও ৫০ জন শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়।
তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে স্থানীয়রা বলেন, হামলার সাথে তারা জড়িত নয়। দূর্বৃত্তরা গাড়ি ভাংচুর করে তাদের উপর দোষ চাপিয়েছে।
আহত শ্রমিকেরা হলেন, মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬), রিদয় হোসেন (২৪)।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত কয়েকজন শ্রমিক ও তাদের দেখতে আসা শ্রমিকেরা জানান, স্কুল মাঠে থাকা বাসগুলো দেখাশোনার জন্য আমরা সেখানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে অন্ধকারের মধ্যে আমাদের উপর অতর্কিত হামলা ও মারধর এবং গাড়িগুলো ভাংচুর করা হয়।
বোগদাদের সুপারভাইজার ইউসুফ, ওমর ফারুক’সহ কয়েকজন শ্রমিক জানান, তাদের প্রায় ৫০ জন আহত এবং জাবেদ নামের অপর এক শ্রমিক জানান, ৩৩টি গাড়ি ভাংচুর করা হয়েছে। এসময় শ্রমিকেরা বলেন, বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-চাঁদপুর রোডে তাদের গাড়ি চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী সংবাদকর্মীদের জানান, এ দিন সন্ধ্যার পরে অন্ধকারের মধ্যে পরিবহন শ্রমিকদের উপরে অজ্ঞাত কে বা কারা হামলা করেছে, তা বলতে পারবোনা। বিষয়টি আমরা বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে আমরা তাৎখনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউকে পাইনি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জে শ্রমিকদের উপর হা”ম’লার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ ঘোষণা

আপডেট : ১১:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬