ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও জানিয়েছে, এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে। বিশেষ করে খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনে এ তহবিল ব্যয় করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, নেইমার ভেনেজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আশা করেন, তার এই সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়ক হবে।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুর্যোগের পর দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে নেইমারের এই মানবিক সহায়তা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার সহায়তা
-
অনলাইন ডেস্ক - আপডেট : ০২:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- 276
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















