ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সুমন রায় চৌধুরীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে সমাজসেবী ও হাজীগঞ্জ পৌর মহাশ্মশান পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরীর বিবাহোত্তর সংবর্ধনা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ আনন্দ প্যালেসে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।
সুমন রায় চৌধুরী হাজীগঞ্জের প্রয়াত সমাজসেবী শ্যামগিরি রায় চৌধুরীর কনিষ্ঠ পুত্র। প্রয়াত শ্যামগিরি রায় চৌধুরী হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডের প্রবেশমুখ থেকে ডাকাতিয়া নদীর পাড় পর্যন্ত এবং ডিগ্রি কলেজ রোডের মোতালেব মজুমদারের দোকান থেকে চৌধুরী বাড়ি রোড হয়ে পৌর মহাশ্মশান ঘাট সড়ক পর্যন্ত সড়কের ভূমিদাতা হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। এছাড়া হাজীগঞ্জ পৌর মহাশ্মশানের জন্যও তিনি ভূমি দান করেন।
উল্লেখ্য, সুমন রায় চৌধুরী কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার সাহাপাড়া এলাকার প্রয়াত নির্মল সাহার একমাত্র কন্যা শ্রাবন্তী রানী সাহার সঙ্গে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন দাম্পত্য জীবনের শুভ সূচনা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা ফুলেল শুভেচ্ছা, উপহার এবং শুভকামনার মাধ্যমে নবদম্পতিকে অভিনন্দিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবদম্পতির সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় দাম্পত্য জীবন কামনা করেন। এ সময় দুই পরিবারের সদস্যদের আন্তরিক মিলন, কুশল বিনিময় ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
সুশৃঙ্খল আয়োজন, আন্তরিক আতিথেয়তা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মামলা থাকার পরেও গ্রেফতার হচ্ছেনা পলাতক আসামি রাব্বি!

হাজীগঞ্জে সুমন রায় চৌধুরীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬