ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কর্মকর্তা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবার মান এবং চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদ আক্তার।
সোমবার (৩ আগস্ট) সকালে তিনি বাকিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে পরিষদের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ব্যবস্থাপনা, নাগরিক সেবা কার্যক্রম, বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং সরকারি নির্দেশনা অনুসারে পরিচালিত কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে তিনি সরেজমিনে ইউনিয়ন পরিষদের বাস্তবায়নাধীন দুটি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। প্রকল্পগুলোর কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন এবং জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জনগণের আস্থা ও সেবার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং জনগণের প্রাপ্য সেবা দ্রুত ও সহজভাবে নিশ্চিত করতে হবে।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জাহেদ হোসেন, ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুবুল আহসান, হিসাব সহকারী শ্রী সুজন সূত্রধর এবং ইউপি সদস্য মো. মানিক মিয়া, মো. আবুল বাশার, মো. দুলাল, মো. মাছুম বিল্লাহ, নারগিছ আক্তার ও মাহমুদা আক্তার।
পরিদর্শন শেষে ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। বিভাগীয় পর্যায়ের এ ধরনের পরিদর্শন আমাদের কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও সেবামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”
স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত পরিদর্শন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে এবং জনসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে  ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কর্মকর্তা

আপডেট : ০৮:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬