ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা’দকের থাবা থেকে যুব সমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই – জাকির হোসেন সরকার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 72

যুবসমাজকে মাদকের করাল থাবা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ নং ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সরকার।
আজ বিকেলে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে এবং তাদের অবুঝ মনকে নেতিবাচক পথ থেকে দূরে রাখে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ সময় ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি বাদল পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি মুসা সরকার, বিশিষ্ট সমাজসেবক কবির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
খেলায় বেগমপুর স্পোর্টস ক্লাব বনাম মধ্য ইসলামাবাদ একতা সংঘ অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ের খেলায় বেগমপুর স্পোর্টস ক্লাব, মধ্য ইসলামাবাদ একতা সংঘ ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়েতে মা’দ’কসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য গ্রে’প্তার

মা’দকের থাবা থেকে যুব সমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই – জাকির হোসেন সরকার

আপডেট : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬