চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে মহিন (৩৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, মহিন হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, অভিযোগের ভিত্তিতে মহিনকে গ্রেপ্তার করা হয়েছে।



















