ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • 56
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. এয়াসিন মিয়া, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান ও প্রভাষক শাহ এমরানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এ সময় তাঁরা জাতীয় ঐক্য, দেশপ্রেম, দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় বিষয়ে আলোকপাত করেন।
বক্তারা বলেন, ইতিহাসচর্চা শুধু অতীতকে জানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য।
শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা, দেশপ্রেম ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের পশ্চিম বড়কুলে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে আলোচনায় নুরুল আমিন হেলাল

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

আপডেট : ০১:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬