দাম নিয়ন্ত্রণ করতে গম রফতানি নিষিদ্ধ করলো ভারত | Rknews71
অনলাইন ডেস্ক: নিজ দেশে মূল্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে গম রফতানি নিষিদ্ধ করে দিয়েছে ভারত। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শুক্রবার ভারত সরকার জানিয়েছে, ইতোমধ্যে যেসব ঋণপত্র (এলসি) ইস্যু করা হয়েছে, সেগুলোই শুধু রফতানি করতে দেওয়া হবে। বৈদেশিক বাণিজ্য কর্তৃপক্ষের (ডিজিএফটি) জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকার কেবল অন্য দেশের অনুরোধে রফতানি অনুমোদন করবে। ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা সমন্বয় এবং প্রতিবেশি ও অন্য দুর্বল দেশগুলোর প্রয়োজনে সাড়া দিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। চীনের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ গম উৎপাদক দেশ ভারত। ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে কৃষ্ণ সাগর এলাকা দিয়ে গম রফতানি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বিশ্বের ক্রেতারা ভারতের গমের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। এদিকে ভারতে মার্চের তীব্র তাপপ্রবাহ ফসল উৎপাদনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া এপ্রিলে মুদ্রাস্ফীতি ৭.৭৯ শতাংশে উঠে যায়। এসব নিয়ন্ত্রণে মারাত্মক চাপে রয়েছে ভারত সরকার। এরই জেরে গম রফতানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এই মাসের শুরুতে ভারতের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সরকার গম রফতানি সীমিত করতে চাইছে না। ওই সময়ে খাদ্য সচিব শুধাংশু পাণ্ডে বলেন, ‘দেশে পর্যাপ্ত গমের মজুত থাকায় গম রফতানি সীমিত করার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।’ সম্প্রতি জার্মানি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় অভিবাসীদের এক আয়োজনে বলেন, বিশ্ব জুড়ে গম সংকট দেখা দেওয়ায় বিশ্বের মানুষের খাবার যোগান দিতে এগিয়ে এসেছে ভারতের কৃষকেরা। তিনি বলেন, ‘মানবতা যখন সংকটের মুখোমুখি হয়, ভারত তখন সমাধান নিয়ে আসে।’
দেশের যে জেলায় দরিদ্র মানুষ সবচেয়ে কম | Rknews71
অনলাইন ডেস্ক : বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) দুজন গবেষক সম্প্রতি দেশের জেলাগুলোর দারিদ্র্যের মাত্রা নিয়ে এক গবেষণা চালান। যুক্তরাজ্যভিত্তিক ইউনিভার্সিটি অব বাথের গবেষকদের সঙ্গে যৌথভাবে পরিচালিত এ গবেষণার ফলাফল ‘এক্সট্রিম পভার্টি: দ্য চ্যালেঞ্জেস অব ইনক্লুশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে প্রকাশ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপের তথ্যের ভিত্তিতে করা গবেষকদের নিজস্ব হিসাবে উঠে এসেছে, নারায়ণগঞ্জে দারিদ্র্যের হার এখন ২ দশমিক ৬ শতাংশ, যা সারা দেশে সর্বনিম্ন। এছাড়া সবচেয়ে কম দারিদ্র্যের হারসংবলিত অন্য জেলাগুলোর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ (৩ দশমিক ১ শতাংশ), মাদারীপুর (৩ দশমিক ৭ শতাংশ), গাজীপুর (৬ দশমিক ৯ শতাংশ) ও ফরিদপুর (৭ দশমিক ৭ শতাংশ)। গবেষকদের অন্যতম বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. জুলফিকার আলী বলেন, আমরা দেখতে পেয়েছি, যেসব এলাকায় শিল্পায়ন
অলস সময় কাটাচ্ছেন চাঁদপুরের ইলিশের আড়ৎদাররা | Rknews71
চাঁদপুর প্রতিনিধি : ইলিশের রাজধানী নামে খ্যাত চাঁদপুরের বড় স্টেশন প্রধান ইলিশের আড়ৎগুলো ফাঁকা। ইলিশসহ অন্যান্য মাছের আমদানি কম থাকায়
বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির ধাক্কা চলবে আগামী তিন বছর’ – Rknews71
অনলাইন ডেস্ক : ইউরোপে চলমান সংকটের কারণে খাদ্য, সার ও জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা বিশ্ববাসীকে আগামী তিন বছর বয়ে বেড়াতে
শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক | Rknews71
ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় আগামী শুক্র ও শনিবার (২৯ ও ৩০ এপ্রিল) সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম খোলা
সরকারি সুবিধা নিয়েও, ভোজ্যতেলের দাম লিটারে ২৫ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা | Rknews71
কয়েক দিন পরেই ঈদুল ফেতর। এর মধ্যেই হঠাৎ করে একদিনে ব্যবধানে সয়াবিনের দাম ২০ টাকা এবং পাম অয়েলের দাম প্রতি



















