ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জেলা সংবাদ

কচুয়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ || চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে

মেয়ের সাথে অভিমান করে মায়ের আত্মমহত্যা | Rknews71

অনলাইন ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ কক্ষ থেকে মেহেরুন্নেছা নেলী (৪১) নামে এক শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার

গৌরীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ২০ | Rknews71

অনলাইন ডেস্ক: গৌরীপুর মতলব সড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার আনুমানিক দুপুর দেড়টায় উপজেলার বিটেশ্বর ইউনিয়নের

বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত | Rknews71

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় কতজন আহত হয়েছে তা এখন

দাম নিয়ন্ত্রণ করতে গম রফতানি নিষিদ্ধ করলো ভারত | Rknews71

অনলাইন ডেস্ক: নিজ দেশে মূল্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে গম রফতানি নিষিদ্ধ করে দিয়েছে ভারত। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শুক্রবার ভারত সরকার জানিয়েছে, ইতোমধ্যে যেসব ঋণপত্র (এলসি) ইস্যু করা হয়েছে, সেগুলোই শুধু রফতানি করতে দেওয়া হবে। বৈদেশিক বাণিজ্য কর্তৃপক্ষের (ডিজিএফটি) জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকার কেবল অন্য দেশের অনুরোধে রফতানি অনুমোদন করবে। ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা সমন্বয় এবং প্রতিবেশি ও অন্য দুর্বল দেশগুলোর প্রয়োজনে সাড়া দিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। চীনের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ গম উৎপাদক দেশ ভারত। ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে কৃষ্ণ সাগর এলাকা দিয়ে গম রফতানি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বিশ্বের ক্রেতারা ভারতের গমের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। এদিকে ভারতে মার্চের তীব্র তাপপ্রবাহ ফসল উৎপাদনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া এপ্রিলে মুদ্রাস্ফীতি ৭.৭৯ শতাংশে উঠে যায়। এসব নিয়ন্ত্রণে মারাত্মক চাপে রয়েছে ভারত সরকার। এরই জেরে গম রফতানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এই মাসের শুরুতে ভারতের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সরকার গম রফতানি সীমিত করতে চাইছে না। ওই সময়ে খাদ্য সচিব শুধাংশু পাণ্ডে বলেন, ‘দেশে পর্যাপ্ত গমের মজুত থাকায় গম রফতানি সীমিত করার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।’ সম্প্রতি জার্মানি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় অভিবাসীদের এক আয়োজনে বলেন, বিশ্ব জুড়ে গম সংকট দেখা দেওয়ায় বিশ্বের মানুষের খাবার যোগান দিতে এগিয়ে এসেছে ভারতের কৃষকেরা। তিনি বলেন, ‘মানবতা যখন সংকটের মুখোমুখি হয়, ভারত তখন সমাধান নিয়ে আসে।’

আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক | Rknews71

আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। আজ শুক্রবার