চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর মাথায় আঘাত করে হত্যা করছে অভিযোগ করেন স্বামীর পরিবারের লোকজন। এদিকে হার্ট এটাক করে মৃত্যু হয়েছে বলে দাবি স্ত্রীর। বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করছে দাবি পরিবারটির। ২৭শে মার্চ বুধবার আদালতে মামলা হয়েছে বলে জানাযায়। এই নিয়ে এলাকায় মানুয়ের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি উপজেলার ৯নং গোবিন্দুপুর উঃ ইউনিয়নের ধানুয়া গ্রামের শেখ বাড়িতে।
সরজমিনে গিয়ে জানাযায়, র্দীঘদিন ধরে স্বামী সেলিম শেখের সাথে স্ত্রী লিপি বেগমের পরিবারিক বিষয় নিয়ে প্রায় সময় মারামারি ঘটনা ঘটে থাকতো। তারই আলোকে গত ২৪শে মার্চ দিবাগত রাতে উভয়ের মাঝে কথা কাটা কাটি হয়। এসময় সেলিম শেখ ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে থাকা দোকানে গিয়ে নিজের মনের রাগ খোপ পাড়া প্রতিবেশিদের কাছে শেয়ার করেন। রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকার সময় বাসায় যান। ঐ রাত ৩ ঘটিকার সময় হঠাৎ চিৎকারের শব্দ শুনে পাশের ঘরের লোকজন এসে দেখেন সেলিম শেখে নিচের পড়ে রয়েছে। দ্রæত স্থানীয় পল্লী চিকিৎসক নিয়ে আসলে তিনি তাকে মৃত ঘোষনা করেন। এদিকে মৃত সেলিম শেখের মাথায় মাজ বরাবর, কানের কাছে ও চোখের নিছে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তে বিজে সকল কিছু লাল হয়ে আছে। হার্ট এটাক করে মারা গিয়েছে বলে সকালে দ্রæত মাটি দিয়ে দেয় পরিবারের লোকজন।
স্থানীয় লোকজন জায়নামাজে লাশের মাথা থেকে রক্ত পড়তে দেখে অনেকে অবাক হয়ে যায়।
স্থানীয় লোকজন বলেন, সেলিম শেখকে হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এর বিচার চাই।
লাশ গোসল কারী আইব আলী বলেন, আমি বহু বছর ধরে এই গ্রামের কোন লোক মারা গেলে আমি গোসল করিয়ে থাকি। সেলিমের গোসল করাতে গিয়ে দেখি তার মাথায় মাজ বরাবর, মাথার পাশে ও চোখের নিছে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত পড়তে দেখে তারা আমাকে মাথা সেলাই করতে বলে। আমি মানা করে দিয়েছি।
সেলিমের বড় বোন লাভনী ও ভাইয়ের স্ত্রী সাজিদা বেগম বলেন, আমার ভাইকে আমার ভাবি হত্যা করেছে। তার বাবা মনা খাঁন ও ভাই নয়ন মিলে রাতে আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাইয়ে মাথায়, গাড়ে, মাজায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এর বিচার চাই।
স্ত্রী লিপি বেগম বলেন, আমার স্বামী হার্ট এটাক করে মারা গিয়েছে। ভোর রাতে হঠাৎ করে হার্ট এটাক করে সুকেজের সাথে পড়ে যায়। সেই আঘাত তার মাথায় রয়েছে। অপর প্রশ্নের জবাবে বলেন, স্বামী স্ত্রীর মাজে ইকটু আকটু জগড়া হয়ে থাকে এটাতো কম বেশি সবাই হয়। তারা জমি সংক্রান্ত বিরোধের কারনে আজ আমার বিরোদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে।
ইউপি সদস্য জসিম বলেন, আমরা লোকমুখে শুনতেছি তাকে হত্যা করা হয়েছে। কিন্তু সেলিম শেখের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত টপ টপ করে পড়তে দেখেছি। ঘটনা সত্যে হলে যে অপরাদ করে থাকুক তার বিরোদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হক।
বিশ^স্ত সূত্র জানাযায়, উক্ত ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। পিবিআই তদন্তে রয়েছে।
ফরিদগঞ্জে স্ত্রীর বিরোদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ \ দামাচাপা দেওয়ার চেষ্টা ও আদালতে মামলা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৯:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- 53
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























