ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বাকিলায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 38

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় কিশোর গ্যাং নির্মূল ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে আজ ২৬ জুলাই ২০২৫  শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটজন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটককৃতরা হলেন—মোঃ রিফাত আহমেদ (২১), লেমন পাটোয়ারী (২১), মোঃ জুয়েল হোসেন (২২), মোঃ আজাদ রানা (২২), মোঃ আক্তার হোসেন (২০), রাব্বি হোসেন (২০), সোহেল ওরফে জুয়েল (২৫) এবং খোরশেদ আলম (১৮)।

তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ ছিল, বিশেষ করে ছিনতাই, মাদক সেবন ও বিক্রি, স্থানীয় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছিল তাদের প্রধান কর্মকাণ্ড। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে আসছিল।

যৌথ বাহিনীর তৎপরতায় এই অভিযানটি সফল হয় এবং আটকদের হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়েছে, যাতে কিশোর গ্যাং ও অপরাধমূলক কার্যক্রম পুরোপুরি নির্মূল করা যায়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের আওতায় ১৬৯টি কৃষি যন্ত্রপাতি বিতরণ

হাজীগঞ্জের বাকিলায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

আপডেট : ০৫:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫