ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ধ্রুবতারা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 10

চাঁদপুরে ধ্রুবতারা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ সকাল ১০ টায় চাঁদপুর সদর মধ্য তরপুরচন্ডী, পাসপোর্ট অফিস সংলগ্ন ইয়োলোক্যাফে রেস্টুরেন্টের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে মাদক নির্মূলে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলমগীর হোসেন (আলম) বলেন, আমরা চাঁদপুরে কোন মাদকাসক্ত দেখতে চাই না। মাদক পরিবার ও সমাজের জন্য এক ভয়ানক হুমকিস্বরুপ। আমরা মাদক থেকে দূরে থাকতে হবে।
সমাজ ও পরিবারকে ভালো রাখতে হলে, তার কোন বিকল্প নেই।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ধ্রুবতারা সংগঠন দীর্ঘদিন যাবত মাদকের বিরুদ্ধে লড়াই করে আসছে। বিগত কয়েক বছর ধরে আমি এই সংগঠনের সাথে জড়িত থেকে দায়িত্ব পালন করে আসছি। এই ব্যধিটি সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে।

তার পিছনে চাঁদপুর সদর পুলিশ ফাঁড়ির এস আই মামুন ও হাজিগঞ্জ থানার কনস্টেবল রিয়াদ ও সরকারি সংগঠনের মোঃ জামাল, মোঃ হাসান, কবির খালাশী ও তাদের সন্ত্রাসী বাহিনীর যোগসাজশে মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালিত হচ্ছে। আমার জানামতে এই চক্রটি মুখ্য ভূমিকা পালন করিতেছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে আমাদের সংগঠনের পক্ষ হতে চাঁদপুর জেলা পুলিশ সুপারের নিকট দুই পুলিশ কর্মকর্তা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এতে পুলিশ সুপারের পক্ষ হতে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং আমাকে আমার মুঠো ফোনে এস আই মামুন ফোন করে হুমকি প্রদান করে বলে যে, আমাকে সে দেখে নিবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মোঃ জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা সমাজ থেকে মাদককে দূর করবো। মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই কখনোই থেমে থাকবে না। আমরা মাদকের বিরুদ্ধে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লড়ে যাব ইনশাআল্লাহ।

এ সময় আরো বক্তব্য রাখেন, মোঃ জুয়েল সর্দার, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাসান পাটোয়ারী। সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন নবী আর নেই

চাঁদপুরে ধ্রুবতারা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ

আপডেট : ১১:১৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬