চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে আটজনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে ৮০০ মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করে জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অধীন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩২০ মিটার চায়না চাই, ৮০ মিটার মশারি জাল ও ৪০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। মেঘনা নদীতে নিষিদ্ধ এসব জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ আব্দুল হাকিম (৫৫), মোঃ বাবুল বেপারী (৫০), আব্দুল করিম (২৮), অলি উল্ল্যাহ (৩৫), সানজিদ (১৯), যোগল সরকার (৫৮), মোঃ জাহাঙ্গীর (৬০) ও কাজী জসিম (৫৪)।
নৌ পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর ৫(১) ও ৫(২)(খ) ধারায় পৃথকভাবে আটটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মেঘনা নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযান, নিষিদ্ধ জালসহ আটক ৮
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৪:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- 37
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















