ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৮ পিস ইয়াবা, ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার সুগন্ধি ও উত্তর ইসলামাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম পর্যায়ে উপজেলার সুগন্ধি এলাকার একটি টিনের ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে আশরাফুল সরকার প্রান্ত (২৬) ও মোঃ সাইমনকে (১৯) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, সুজাতপুর থেকে নন্দলালপুরগামী সড়কের উত্তর ইসলামাবাদ এলাকায় কবিরের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মোঃ মোতালেব সৈয়াল (৪০) ও মোঃ সোহাগকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

আপডেট : ০২:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬