ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচিত হলে অনলাইন সেবাগুলো ফ্রি করে দিব : ইলিয়াছ আলী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • 34

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে ইউনিয়ন পরিষদের যেসব অনলাইন সেবাগুলো আছে এগুলো ফ্রী করে দিব। সেই সাথে নিজের বেতন ভাতাও জনগণের উন্নয়নের কাজে ব্যয় করব।
আজ রবিবার দুপুরে উপজেলার গোয়ালভাওর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ দোয়া ও আলোচনা সভা শেষে এক প্রচারণায় এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী আরও বলেন, ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা যেমন জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ আবেদন সহ সকল অনলাইন সেবাগুলোর ফি আমি ব্যক্তিগত বহন করবো, কোন জনগণকে এসব সেবার ফি দিতে হবে না। তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছি কিছু নিতে না, জনগনকে কিছু দিতেই রাজনীতিতে এসেছি। আমি হলফ করে বলতে পারি আল্লাহর রহমতে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জনগণের জন্য বরাদ্দ সরকারি একটি টাকাও তছরুপ করবো না। যেখানে উন্নয়নে প্রয়োজন ইউনিয়নবাসীকে নিয়ে করা হবে। এছাড়াও গোয়ালভাওর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন করার আশ্বাস ব্যক্ত করেন তিনি।
এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে ১২০ কৃষকের মাঝে বীজ বিতরণ করল আলহাজ্ব নুরুজ্জামান সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন

নির্বাচিত হলে অনলাইন সেবাগুলো ফ্রি করে দিব : ইলিয়াছ আলী

আপডেট : ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬