ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি জমি ব্যবহার করে ইটভাটা, বাড়ী ঘর কিংবা অন্য কোন স্থাপনা তৈরী করা যাবে না ..মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • 111

শাখাওয়াত হোসেন শামীম,, :

হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে  ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, কৃষিকে আমাদের টিকিয়ে রাখতেই হবে। পৃথিবীতে আর সবকিছু বন্ধ হলেও কৃষি খাতকে বন্ধ করা যাবে না। এমনকি যুদ্ধ, বিগ্রহ ও ধ্বংস হলেও কৃষিকে টিকিয়ে রাখতে হবে। কৃষিতে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে আমাদের মানুষ বাঁচবে। সে ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকার কৃষি উৎপাদনের উপর জোর দিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন জমি পতিত থাকতে পারবে না, ফসল উৎপাদন করতে হবে। তিনি নির্দেশনা দিয়েছেন কৃষি জমি ব্যবহার করে ইটভাটা, বাড়ী ঘর কিংবা অন্য কোন স্থাপনা করা যাবে না। সরকারের এই নির্দেশনাগুলো আমাদের সকলের গুরুত্বসহকারে বাস্তবায়ন করতে হবে।

বক্তব্য পূর্বে এমপি’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন। সবশেষে তিনি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপে এলএলপি পাম্প বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিলরুবা খানম। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।

উপস্থিত ছিলেন চাঁদপর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, সাংগঠনিক সম্পাদক হাজী জসিম, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কৃষি জমি ব্যবহার করে ইটভাটা, বাড়ী ঘর কিংবা অন্য কোন স্থাপনা তৈরী করা যাবে না ..মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম – Rknews71

আপডেট : ০৩:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২