ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা এসি মিজানের রোগমুক্তি কামনায় দোয়া

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 52

মনিরুল ইসলাম মনির :

মতলব উত্তর উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান জরুরী বিভাগে গ্যাসস্ট্রোজী অধীনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করে।

তার অসুস্থতা থেকে মুক্তির জন্য বুধবার তার নিজ এলাকা মতলব উত্তর’সহ দেশে ও বিদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শরীরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাঁর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

তার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে নেতা কর্মীদের মধ্যে অস্থিরতা দেখা যায়। ফেসবুকে প্রিয়নেতার দোয়া কামনা করা হচ্ছে। তার রোগমুক্তি কামনা করে দলের বিভিন্ন ইউনিট, দলীয় নেতাকর্মী ও তাঁর ভক্ত-অনুরাগীদের উদ্যোগে দেশ-বিদেশে মসজিদে-মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

আওয়ামী লীগ নেতা এসি মিজানের রোগমুক্তি কামনায় দোয়া

আপডেট : ০৮:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩