ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 93
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
জাতীয় শ্রমিক লীগ, হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে  ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্বোধক ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহাদাত হোসেন রানা।
ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে ইউনিয়ন নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা আমিনুল ইসলাম সর্দার।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে বক্তব্য রাখেন এবং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে নাম প্রস্তাব ও সমর্থনের আহবান জানান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহাদাত হোসেন রানা। এ সময় আহবায়ক পদে মো. আহসান হাবিব খোকন গাজী, যুগ্ম আহবায়ক পদে রুশদী হাসান ও সদস্য সচিব পদে মো. পারভেজ হোসেনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়।
এরপর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীর উপস্থাপনায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব পদে আর কোন প্রার্থীর নাম প্রস্তাব না আসায় একক প্রার্থী হিসাবে আহবায়ক পদে মো. আহসান হাবিব খোকন গাজী, যুগ্ম আহবায়ক পদে রুশদী হাসান ও সদস্য সচিব পদে মো. পারভেজ হোসেনের নাম ঘোষণা করেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহাদাত হোসেন রানা।
সভায় জাতীয় শ্রমিক লীগের উপজেলা সহ-সভাপতি মো. মনির হোসেন সাগর, বড়কুল পূর্ব ইউনিয়নের সাধারন সম্পাদক সুমন মিয়াজী এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মো. এমরান হোসেন সোহাগ, রায়হান গাজী, মো. শরিফ হোসেন মিয়াজী, মো. জুলফু, মো. হাবিবুর রহমান, মো. মঞ্জুর হোসেন, ঈমান গাজী, সোহাগ মোল্লা, টিটন সর্দার, শরীফ মিয়াজী, কামরুল ইসলাম, বেলায়েত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন 

আপডেট : ০৬:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩